ডেস্ক রিপোর্ট
৪ অক্টোবর ২০২১, ১২:৩৬ পূর্বাহ্ণ
অধিকার ডেস্ক:: পিএসজিতে প্রথম গোলের স্বাদ পাওয়ার পরেই ম্যাচেই হারের স্বাদ পেতে হলো মেসির।
লিগ ওয়ানে নিজেদের মাঠে মেসিদের ২-০ গোলে হারিয়েছে রেনে। পুরো ম্যাচে নিজের ছায়া হয়ে ছিলেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর। পারলেন না নেইমার-এমবাপ্পেও।
নিজেদের মাঠে ম্যাচের শুরু থেকেই আক্রমণে উঠেও গোলের দেখা পাচ্ছিল না রেনে। উল্টোদিকে ঠিকমতো ফিনিশিং দিতে পারছিল না পিএসজি। ২৯তম মিনিটে মেসির ফ্রি-কিক গোল পোস্টে লাগলে অপেক্ষা বাড়ে প্যারিসিয়ানদের। খেলার প্রথমার্ধের শেষ মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা। রেনেকে এগিয়ে দেন গেইতো লাবোর্দে। পরের মিনিটেই ফ্লেবিয়ান তেইতের গোলে স্কোরলাইন ২-০।
শেষ পর্যন্ত নিজের ছায়া হয়ে ছিলেন মেসি। নেইমার-এমবাপ্পেও ফ্লপ। নিজেদের মাঠে পিএসজির বিপক্ষে শেষ চার ম্যাচে তৃতীয় জয় তুলে নিল স্বাগতিকরা।প্যারিসিয়ানদের হারিয়ে তালিকার আটে উঠল রেনে। হারলেও ৯ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষস্থান দখলে রেখেছে পিএসজি।