ডেস্ক রিপোর্ট

২১ এপ্রিল ২০২১, ৩:১৬ অপরাহ্ণ

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় আরও ৫ রোগীর মৃত্যু

আপডেট টাইম : এপ্রিল ২১, ২০২১ ৩:১৬ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায়  হয়েছে। এ সময় নতুন ২৮৭ জনের নমুনায় ভাইরাস শনাক্ত হয়। সংক্রমণের হার ১৯ দশমিক ৮৫ শতাংশ।

সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে দেখা যায়, গতকাল মঙ্গলবার নগরীর সাতটি ল্যাবে ১ হাজার ৪৪৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন শনাক্ত ২৮৭ জনের মধ্যে শহরের বাসিন্দা ২৩৬ জন এবং দশ উপজেলার ৫১ জন।

জেলায় মোট সংক্রমিত ব্যক্তির সংখ্যা এখন ৪৭ হাজার ৮৬১ জন। এর মধ্যে শহরের ৩৮ হাজার ৪২৪ জন ও গ্রামের ৯ হাজার ৪৩৭ জন। উপজেলায় আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ ফটিকছড়িতে ১৩ জন, হাটহাজারীতে ১২ জন, রাউজানে ৬ জন, সীতাকুন্ড, মিরসরাই ও আনোয়ারায় ৫ জন করে, বোয়ালখালীতে ২ জন এবং লোহাগাড়া, চন্দনাইশ ও বাঁশখালীতে একজন করে রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় মারা যান ৫ জন। এরা সবাই শহরের বাসিন্দা। জেলায় মোট মৃতের সংখ্যা এখন ৪৭৭ জন। এতে শহরের বাসিন্দা ৩৫৫ জন ও গ্রামের ১২২ জন। সুস্থতার ছাড়পত্র পেয়েছেন ৮৪ জন। মোট আরোগ্যলাভকারীর সংখ্যা এখন ৩৫ হাজার ৫৪০ জন।

শেয়ার করুন