ডেস্ক রিপোর্ট
২৩ সেপ্টেম্বর ২০২১, ১০:৫৩ অপরাহ্ণ
অধিকারবিডি ডেস্ক:: টানা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের পশ্চিমবঙ্গ। বৃষ্টিতে রাজ্যের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে।
রাজ্যের বিভিন্ন জায়গায় জলাবদ্ধতায় পড়ে থাকা বিদ্যুতের খুঁটি ও তারে বিদ্যুৎস্পৃষ্টে চলতি সপ্তাহে অন্তত ১২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে আনন্দবাজার।
আজ বৃহস্পতিবার কিছুটা কমলেও বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ে আরও কয়েকদিন অব্যাহত থাকবে বৃষ্টিপাত। পাশাপাশি আরও একটি ঘূর্ণিঝড় তৈরীর সম্ভাবনাও দেখা দিয়েছে। শনিবার থেকে কলকাতাসহ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া বিভাগ। পাশাপাশি বেশ কয়েকটি জেলায় জারি করা হয়েছে বন্যা সতর্কতা।