ডেস্ক রিপোর্ট
২৩ সেপ্টেম্বর ২০২১, ১২:৫৫ পূর্বাহ্ণ
অধিকার ডেস্ক:: ব্যাটরি চালিত রিকশা, ভ্যান ও ইজিবাইকের ডিজাইন আধুনিক ও নিরাপদ করে অবিলম্বে সকল ব্যাটারি চালিত যানবাহনের লাইসেন্স প্রদানের দাবিতে আগামী ২৫ সেপ্টেম্বর ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে শ্রমিক সমাবেশ সফল করতে বুধবার বেলা ১১টায় অশি^নী কুমার হল চত্তরে রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ ও বরিশাল রিক্সা-ভ্যান চালক শ্রমিক ইউনিয়ন (রেজি খুলনা ২৩২৪) এ উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়।
বরিশাল রিক্সা-ভ্যান চালক শ্রমিক ইউনিয়ন (রেজি খুলনা ২৩২৪) এর সভাপতি দুলাল মল্লিকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ এর কেন্দ্রীয় সদস্য সচিব প্রকৌশলী ইমরান হাবিব রুমন, বাসদ বরিশাল জেলা সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্ত্তী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের জেলার সাধারণ সম্পাদক মানিক হাওলাদার, শহীদুল ইসলাম প্রমুখ।
নেতৃবৃন্দ, ২০ জুন স্বরাষ্ট্র মন্ত্রলায়ে সড়ক পরিবহণ টাস্কফোর্স এর সভায় সারাদেশে ব্যাটারি রিকশা ও ভ্যান চলাচল বন্ধে নেয়া অযৌক্তিক, গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করে অবিলম্বে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন করে ব্যাটারি চালিত সকল যানবাহনের লাইসেন্স প্রদানের আহ্বান জানান।
নেতৃবন্দ বলেন, ব্যাটারি রিকশার ব্রেক পদ্ধতি বা তার কাঠামোগত দুর্বলতার কারনে দুর্ঘটনার কারন দেখিয়ে তা রাস্তা থেকে থেকে উচ্ছেদের কথা বলছেন। কিন্ত সেই কাঠামোগত দুর্বলতা কাটানোর কোন সুপারিশ না করে রাস্তা থেকে উচ্ছেদের সিদ্ধান্ত অনেকটা মাথা ব্যথার কারনে মাথা কেটে ফেলার মত। আজকে ডিজিটাল যুগে এসে ম্যানুয়্যাল প্যাডেল চালিত রিকশায় মানুষ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে শারীরিক কষ্টকে লাঘব করতে চাইবে এটাই স্বাভাবিক।
নেতৃবৃন্দ নকশা আধুনিকায়ন ও নীতিমালা প্রণয়ন করে ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইকসহ যান্ত্রিক যানবাহনের লাইসেন্স প্রদানের দাবিতে আগামী ২৫ সেপ্টেম্বর ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে শ্রমিক সমাবেশ সফল করার আহ্বান জানান।