ডেস্ক রিপোর্ট

১৯ এপ্রিল ২০২১, ১০:৫১ অপরাহ্ণ

লকডাউনে এনজিও ও মহাজনী ঋণের কিস্তি আদায় বন্ধ করু: খালেকুজ্জামান

আপডেট টাইম : এপ্রিল ১৯, ২০২১ ১০:৫১ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান আজ ১৯ এপ্রিল ২০২১ সংবাদপত্রে দেয়া এক বিবৃতিতে লকডাউনের সময় গ্রাম-শহরের শ্রমজীবীদের কাছ থেকে এনজিও এবং মহাজনী ঋণের কিস্তি আদায় বন্ধের দাবি জানিয়েছেন।

বিবৃতিতে খালেকুজ্জামান বলেন, করোনা মোকাবেলায় সরকারের অপরিকল্পিত ও প্রস্তুতিহীন লকডাউনে কর্মহীন গ্রাম-শহরের শ্রমজীবী মানুষ এমনিতেই আয় রোজগার হারিয়ে অভাব অনটনে বিপর্যস্ত, তার সাথে এনজিও এবং মহাজনী ঋণের কিস্তি আদায়ের নামে হয়রানী গ্রামের দিনমজুর, শহরের হকার, রিকশা চালক দিন আনে দিন খায় মানুষেরা দিশেহরা অবস্থায় পড়েছে।

বিবৃতিতে খালেকুজ্জামান বলেন, করোনায় সংক্রমণ ও মৃত্যু পূর্বের যে কোন সময়ের থেকে দ্বিগুনেরও বেশি। মানুষ জীবন নিয়ে শংকিত কিন্তু সরকারের পক্ষ থেকে দৃশ্যমান কোন সহযোগিতা দেশবাসী লক্ষ্য করছে না।

বিবৃতিতে তিনি বলেন, করোনা মোকাবেলায় স্বাস্থ্যবিধি মানা ও লকডাউন কার্যকর করতে হলে হতদরিদ্র দিন আনে দিন খায় শ্রমজীবী মানুষদের খাদ্য সামগ্রী, নগদ অর্থ ও চিকিৎসা দেয়ার দাবি আমরা বহু আগে থেকেই জানিয়ে আসলেও সরকার তা কানে তুলছে না। ফলে লকডাউন বাস্তবে অকার্যকর হয়ে পড়ছে। জীবন এবং জীবিকা দু’টোই রক্ষা করতে অবিলম্বে প্রতি পরিবারকে এক মাসের খাদ্য সামগ্রী ও নগদ ৫ হাজার টাকা এবং সকল নাগরিককে বিনামূল্যে করোনা টেস্ট, চিকিৎসা ও ভ্যাকসিন দেয়ার দাবি জানান।

শেয়ার করুন