ডেস্ক রিপোর্ট

১৯ এপ্রিল ২০২১, ৯:১০ অপরাহ্ণ

স্থগিত করা হলো ব্রহ্মপুত্র নদের অষ্টমী স্নান

আপডেট টাইম : এপ্রিল ১৯, ২০২১ ৯:১০ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: মহামারি করোনাভাইরাসের প্রকোপ বাড়ায় দফায় দফায় লকডাউনের কারণে এবার ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদে অষ্টমী স্নান স্থগিত করা হয়েছে।

সোমবার (১৯ এপ্রিল) ময়মনসিংহ পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট রাখাল চন্দ্র সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল ২০ এপ্রিল (মঙ্গলবার) সনাতন ধর্মালম্বীদের ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদে অষ্টমী স্নান করা থেকে বিরত থাকার অনুরোধ করা হয়। তবে, মঙ্গলবার (২০ এপ্রিল) পুণ্য ভ্রহ্ম মুহুর্তে ভোর ৪টা ৫০ মিনিট থেকে করোনা মহামারী থেকে বিশ্ববাসীকে রক্ষার জন্য নিজ গৃহে থেকে প্রার্থনা করার অনুরোধ করা হয়।

শেয়ার করুন