ডেস্ক রিপোর্ট

১৩ সেপ্টেম্বর ২০২১, ৪:২২ অপরাহ্ণ

কিশোরীদের স্বাস্থ্যগত ঝুঁকি মোকাবেলায় বয়ঃসন্ধিকালীন কর্মশালা

আপডেট টাইম : সেপ্টেম্বর ১৩, ২০২১ ৪:২২ অপরাহ্ণ

শেয়ার করুন

মানিকগঞ্জ প্রতিনিধি:: “পারিবারিক স্বাস্থ্যগত ঝুঁকি মোকাবেলা করি,নারীবান্ধব সমাজ গড়ি” এই স্লোগানকে ধারণ করে মানিকগঞ্জের সিংগাইর অঞ্চলের আংগারিয়ায় অংকুর কিশোরী ক্লাবের আয়োজনে ও বারসিক এর সহযোগীতায় করোনাকালীন স্বাস্থ্যগত ঝুঁকি মোকাবেলা ও বয়ঃসন্ধিকালীন সমস্যা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার সকাল ১০.০০ ঘটিকা থেকে ২.০০ ঘটিকা পর্যন্ত সংগঠনের কার্যালয়ে জেন্ডার বৈচিত্র্য, আন্তঃনির্ভরশীলতা ও বহুত্ববাদী সমাজ বিনির্মানে কিশোরীদের আরো বলবান করার লক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি দূর্গা রানী মন্ডল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পূর্নিমা সিদ্ধার সঞ্চালনায় প্রশিক্ষণের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে ধারণাপত্র পাঠ করেন বারসিক প্রকল্প সহায়ক রিনা আক্তার ও আছিয়া আক্তার । তারপর বয়ঃসন্ধিকালীন বিষয় ও কোভিড মোকাবেলায় করনীয় বিষয়ে সেশনভিত্তিক আলোচনা করেন সিংগাইর উপজেলার স্বাস্থ্য সহকারী জেসমিন সুলতানা।

তিনি বলেন” লজ্জা নয় জানতে হবে” তিনি আরো বলেন এই সময়ে মা-বাবাকে সন্তানের বন্ধু হয়ে উঠতে হবে, সন্তানরা কি করছে, কোথায় যাচ্ছে এবং কাদের সাথে মিলেমেশা করছে তা খেয়াল রাখতে হবে। কিশোরীদের প্রচুর পরিমানে শাক- সবজি ও ফলমুল খাওয়ার পরামর্শ দেন।

প্রশিক্ষণ শেষে কিশোরীদের মাঝে স্যানিটারি ন্যাপকিন প্রদান করা হয় এবং অংশগ্রহণকারীরা সবাই চলমান কোভিড মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে চলার প্রত্যয় ও বাল্য বিবাহ না করতে নিজের পরিবার থেকে প্রতিবাদ করার ঘোষণা করেন।

শেয়ার করুন