ডেস্ক রিপোর্ট

৩ সেপ্টেম্বর ২০২১, ১১:১৭ অপরাহ্ণ

জয়পুরহাটে ছয় বছরের শিশু পুকুরে ডুবে মৃত্যু

আপডেট টাইম : সেপ্টেম্বর ৩, ২০২১ ১১:১৭ অপরাহ্ণ

শেয়ার করুন

জেলা প্রতিনিধি, জয়পুরহাট: জয়পুরহাট জেলা পাঁচবিবি উপজেলার পলাশগড় গ্রামের মাসুদুর রহমানের ছেলে আবদুল্লাহ নামে ছয় বছরের এক শিশু খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে।

শুক্রবার এ ঘটনা ঘটে বলে বিষয়টি নিশ্চিত করেছেন পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) পলাশ চন্দ্র দেব জানান, শুক্রবার বিকালে শিশু আবদুল্লাহকে না পেয়ে তার মা খুঁজতে থাকেন। এরপর পর অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে ভাসমান অবস্থায় শিশুটিকে বাড়ির অদূরে একটি পুকুরে পাওয়া যায়। পুকুর থেকে উদ্ধার করে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এরপর সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন