ডেস্ক রিপোর্ট
৩১ আগস্ট ২০২১, ৬:৪৫ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: খেলোয়াড়ি জীবনের ইতি ঘটলো কিংবদন্তি এক গতিতারকার। দক্ষিণ আফ্রিকা তথা বিশ্ব ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা পেসার ডেল স্টেইন বিদায় বলে দিয়েছেন সব ধরনের ক্রিকেটকে।
আজ (মঙ্গলবার) সামাজিক যোগাযোগমাধ্যমে অবসরের ঘোষণা দিয়েছেন ৩৮ বছর বয়সী স্টেইন। লিখেছেন, ‘আজ, আনুষ্ঠানিকভাবে সেই খেলাটা থেকে অবসর নিলাম, যেটাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসতাম। এটাই কঠিন সত্য, তবে কৃতজ্ঞ।
২০টা বছর অনুশীলন, ম্যাচ, ভ্রমণ, জয়, পরাজয়, পা বেঁধে, ঘোরাফেরা, আনন্দ, ভ্রাতৃত্ব কতকিছুর মধ্যে কাটালাম। বলার মতো অনেক স্মৃতি রয়ে গেল। সবাইকে ধন্যবাদ। আমার পরিবার, সতীর্থ, সাংবাদিক থেকে শুরু করে ভক্ত-সমর্থক সবাইকে। একসঙ্গে দারুণ ভ্রমণ ছিল।’
সীমিত ওভারের ক্রিকেটে মনোনিবেশ করতে ২০১৯ সালে টেস্ট থেকে অবসরে যান স্টেইন। সর্বশেষ তিনি আন্তর্জাতিক আঙিনায় খেলেছেন ২০২০ সালের ফেব্রুয়ারিতে, অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে।