ডেস্ক রিপোর্ট

৩০ আগস্ট ২০২১, ৯:২৮ অপরাহ্ণ

শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়াসহ ৬ দফা দাবিতে দক্ষিণ সুরমায় ছাত্র ইউনিয়নের বিক্ষোভ

আপডেট টাইম : আগস্ট ৩০, ২০২১ ৯:২৮ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: দ্রুততম সময়ের মধ্যে সকল শিক্ষার্থীদের ভ্যাক্সিনের আওতাভূক্ত করে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়াসহ ৬ দফা দাবিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন দক্ষিণ সুরমা উপজেলা সংসদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে শ্রাবণ দাশের সঞ্চালনায় ও হাসান বক্ত চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন দক্ষিণ সুরমা উপজেলা সংসদের যুগ্ন আহবায়ক আসাদুজ্জামান আসাদ,দক্ষিণ সুরমা উপজেলার সদস্য নিজাম উদ্দিন,সদস্য আমিনা বেগম।

সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ যুব ইউনিয়ন সিলেট জেলার সাধারণ সম্পাদক নিরঞ্জন দাস খোকন,আরো বক্তব্য রাখেন বাংলাদেশ যুব ইউনিয়ন সিলেট জেলার সাংগঠনিক সম্পাদক শাহজালাল সুমন।

সমাবেশে বক্তারা বলেন,দ্রুততম সময়ের মধ্যে যাতে সকল শিক্ষার্থীদের ভ্যাক্সিনের আওতায় এনে স্কুল,কলেজ যাতে খুব দ্রুততম সময়ের মধ্যে খুলে দিতে হবে।শিক্ষার্থীদের ঝড়ে পড়া রোধ করতে হবে।২০২০-২১ সেশনের ভর্তি পরীক্ষা গ্রহন করতে হবে।এবং সকল শিক্ষার্থীদের ভ্যাক্সিনের আওতায় এনে হেলথকার্ড প্রদান করতে হবে।

শেয়ার করুন