ডেস্ক রিপোর্ট

৩০ আগস্ট ২০২১, ৪:৫৪ অপরাহ্ণ

দলের অনুশীলনে যোগ দিলেন দুই প্রবাসী ফুটবলার

আপডেট টাইম : আগস্ট ৩০, ২০২১ ৪:৫৪ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: কিরগিজিস্তানে তিন জাতি টুর্নামেন্টের জন্য বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অনুশীলন শুরু হয়েছে রোববার থেকে। প্রথম দিনের অনুশীলনে কানাডা প্রবাসী সেহরান খান ও ফ্রান্স প্রবাসী নায়েব মোহাম্মদ তাহমিদ ইসলামকে পাননি হেড কোচ জেমি ডে।

তাদের ছাড়াই শুরু হয় অনুশীলন। অবশেষে দুই প্রবাসী ফুটবলার রোববার রাতে কিরগিজস্তান পৌঁছেছেন এবং সোমবার থেকে দলের সঙ্গে অনুশীলন শুরু করেছেন।

বাংলাদেশ, ফিলিস্তিন ও স্বাগতিক কিরগিজস্তানকে নিয়ে হবে ত্রিদেশীয় টুর্নামেন্ট। পরে বাংলাদেশ স্বাগতিক অলিম্পিক দলের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে।

অক্টোবরে অনুষ্ঠিতব্য সাফ চ্যাম্পিয়নশিপ সামনে রেখে এই টুর্নামেন্টে অংশ নেয়া বাংলাদেশের।

শেয়ার করুন