ডেস্ক রিপোর্ট
২৯ আগস্ট ২০২১, ৩:১৩ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: ঝিনাইদহে গত ২৪ ঘণ্টায় করোনার সংক্রমণে ২ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও ঝিনাইদহ জেলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ২৪ জন।
ঝিনাইদহ সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, গতকাল সকাল থেকে আজ সকাল পর্যন্ত সদর হাসপাতালের করোনা ইউনিটে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ২ জনের মৃত্যু হয়েছে।
এছাড়াও জেলায় নতুন করে ১১১ জনের নমুনা পরীক্ষা করেন ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ২১ দশমিক ৬২ ভাগ।