ডেস্ক রিপোর্ট

২৯ আগস্ট ২০২১, ২:০১ অপরাহ্ণ

কক্সবাজারে পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

আপডেট টাইম : আগস্ট ২৯, ২০২১ ২:০১ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: কক্সবাজারের রামুর জোয়ারিনালা ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে দুই মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে। রোববার (২৯ আগস্ট) বেলা ১১টার দিকে জোয়ারিয়ানালার মুরাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃতরা হলো ইউনিয়নের পূর্বমুরাপাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে জিয়া (৬) ও একই এলাকার ডেকোরেশন ব্যবসায়ী ছুরুত আলমের ছেলে জনি (৫)। তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জোয়ারিয়ানালা ইউপি চেয়ারম্যান কামাল সামশুদ্দিন প্রিন্স।

রামু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নোবেল কুমার বড়ুয়া বলেন, দুই শিশুকে হাসপাতালে আনা হয়। কিন্তু হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে। পরে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

শেয়ার করুন