ডেস্ক রিপোর্ট

২৮ আগস্ট ২০২১, ১১:৫৯ অপরাহ্ণ

রোববার বৈঠকে বসবে হেফাজতে ইসলাম

আপডেট টাইম : আগস্ট ২৮, ২০২১ ১১:৫৯ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: জুনায়েদ বাবুনগরীর মৃত্যুর পর প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় ও খাস কমিটির বৈঠক। বৈঠকে অংশ নিতে ইতোমধ্যে হেফাজতের ভারপ্রাপ্ত আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী ঢাকায় পৌঁছেছেন।

রোববার (২৯ আগস্ট) সকাল ১০টার দিকে রাজধানীর খিলগাঁও মাদরাসায় মহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

হেফাজতের সাংগঠনিক সম্পাদক মাওলানা মীর ইদ্রিস বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‌‘আগামীকাল (রোববার) সংগঠনের খাস কমিটির বৈঠক হবে। বৈঠকে অংশ নিতে হেফাজত আমির ইতোমধ্যে ঢাকায় পৌঁছেছেন। অন্যান্য নেতারাও যাচ্ছেন।’

বৈঠকে নতুন আমির নির্বাচন করা হবে কি-না জানতে চাইলে তিনি বলেন, ‘এটি নিয়মিত প্রোগ্রাম। ভারপ্রাপ্ত আমিরের পরিচিতিমূলক সভা। এর বেশিকিছু আমি বলতে পারবো না।’

তবে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, রোববারের বৈঠকে কারাবন্দী নেতাদের মুক্তির বিষয়টি প্রাধান্য পাবে। এছাড়াও নেতৃত্বশূন্যতার বিষয়েও আলোচনা হবে। বৈঠকে আলোচনা সাপেক্ষে ভারমুক্ত হতে পারেন নব মনোনীত আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী।

 

শেয়ার করুন