ডেস্ক রিপোর্ট

২৬ আগস্ট ২০২১, ৫:০৪ অপরাহ্ণ

বকেয়া পরিশোধ ও পাটকল চালুর দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

আপডেট টাইম : আগস্ট ২৬, ২০২১ ৫:০৪ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: বিজেএমসি অন্তর্ভুক্ত পাচটি জুটমিলের (খালিশপুর জুটমিল, দৌলতপুর জুটমিল, জাতীয় জুটমিল, আর আর জুটমিল ও কেএফডি জুটমিল) প্রায় ১২ হাজার শ্রমিকের এরিয়াসহ সকল ধরনের বকেয়া পাওনা পরিশোধ ও বন্ধ ঘোষিত পচিশটি পাটকল চালুর দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়৷

আজ বৃহস্পতিবার (২৬ আগস্ট ২০২১) সকাল সাড়ে ১১ টায় খালিশপুর ও দৌলতপুর জুটমিলের কারখানা কমিটির উদ্যেগে খুলনা জেলা প্রশাসকের মাধ্যমে এই স্মারকলিপি পেশ করা হয়৷

স্মারকলিপি পেশ কর্মসূচির সভাপতিত্ব করেন যৌথ কমিটির সভাপতি ও সিবিএ সাংগঠনিক সম্পাদক মোঃ মনির হোসেন এবং অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমিটির সাধারন সম্পাদক আলমগীর কবির, সহ সভাপতি মোফাজ্জেল হোসেন, সহ সভাপতি আব্দুল হাকিম, সহ সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ, খালিশপুর জুটমিল কারখানা কমিটির যুগ্ম আহ্বাবায়ক আবুল কালাম, সহ-সভাপতি জিনাত আলি, শ্রমিক নেতা আজিজ, বাচ্চু শেখ, চানমিয়া, কালাম মাষ্টার, জাকির হোসেন, সুমন, মোঃ তুষার, দৌলতপুর জুটমিল কমিটির উপদেষ্টা পান্নু শেখ, শ্রমিক-কৃষক-ছাত্র-জনতা ঐক্যের সমন্বয়ক রুহুল আমিন, আলমগীর হোসেন, মোশাররফ হোসেন, বাসদ খুলনা জেলা সমন্বয়ক জনার্দন দত্ত নান্টু, সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য এস এ রশিদ, গনসংহতি আন্দোলনের খুলনা জেলা সমন্বয়ক মুনির চৌধুরী সোহেল, খুলনা-যশোর বদলি-অস্থায়ী আঞ্চলিক কমিটির আহ্বায়ক ইলিয়াস আলি, বাংলাদেশ ছাত্র ফেডারেশন খুলনা জেলা আহ্বায়ক আলামিন শেখ, গনতান্ত্রিক ছাত্র কাউন্সিলের কেন্দ্রীয় কমিটির সদস্য নিয়াজ মুর্শিদ দোলন সহ প্রমুখ ছাত্র ও শ্রমিক প্রতিনিধিগন।

শেয়ার করুন