ডেস্ক রিপোর্ট

১৯ আগস্ট ২০২১, ৯:৪৯ অপরাহ্ণ

উড়ন্ত বিমান থেকে পড়ে আফগান জাতীয় ফুটবলারের মৃত্যু

আপডেট টাইম : আগস্ট ১৯, ২০২১ ৯:৪৯ অপরাহ্ণ

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক:: সম্প্রতি আফগানিস্তানের একটি ভিডিও নিয়ে তোলপাড় হচ্ছে খুব। দেশটিতে তালেবানদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর কাবুল থেকে মার্কিন সামরিক বিমান সি-১৭-তে ঝুলে যাওয়ার চেষ্টা করেন অনেকে। কিন্তু উড্ডয়নের পর সেখান থেকে নিচে পড়ে নিহত হয়েছেন বেশ কয়েকজন আফগান নাগরিক। যারা মূলত বিমানে ঝুলে যাওয়ার চেষ্টা করেছিলেন।

আফগান বার্তা সংস্থা আরিয়ানা জানাচ্ছে, সেই ঘটনায় নিহতদের মধ্যে ছিলেন আফগান জাতীয় ফুটবল দলের একজন! তারা আরও জানিয়েছে, বিমান থেকে পড়ে নিহত হওয়া সেই তরুণ ফুটবালের নাম জাকি আনওয়ারি। এর সত্যতা নিশ্চিত করছে আফগান জাতীয় ফুটবল দলের ফেসবুক পেজও।

এদিকে ফ্রান্স টুয়েন্টিফোরের রিপোর্টও বলছে, ঝুলে যাওয়ার চেষ্টা করে নিহত হওয়াদের একজন হচ্ছেন আনওয়ারি। জানা গেছে, আনওয়ারি আফগানিস্তানের যুব দলের খেলোয়াড় ছিলেন।

প্রসঙ্গত, গত রবিবার দুপুরে তালেবানরা কাবুল দখল করলে রাজধানীর আন্তর্জাতিক বিমান বন্দরে ভিড় জমাতে থাকে আফগান নাগরিকেরা। তখনই মার্কিন সামরিক বিমানে হুড়োহুড়ি করে উঠতে দেখা যায় অনেককে।

শেয়ার করুন