ডেস্ক রিপোর্ট

১৯ আগস্ট ২০২১, ৯:৩৯ অপরাহ্ণ

আফগানে আটকা আছেন ২৭ জন বাংলাদেশি

আপডেট টাইম : আগস্ট ১৯, ২০২১ ৯:৩৯ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক :: আফগানিস্তানে ২৭ জন বাংলাদেশি আটকা পড়েছেন। তাদের দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে। এদের মধ্যে ব্র্যাকের কর্মী ছয় জন, একটি আফগান টেলিকম কোম্পানির সাত জন, তাবলিগে অংশ নেওয়া ছয় জন, তিন জন কয়েদি, দুই জন একটি জার্মান কোম্পানিতে কর্মরত, দুই জন আফগান স্যুয়ারেজ কোম্পানির এবং আরেকজন বেসরকারি খাতে কর্মরত বলে জানিয়েছেন উজবেকিস্তানে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জাহাঙ্গির আলম।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) রাতে তিনি এ তথ্য জানান।

রাষ্ট্রদূত মো. জাহাঙ্গির আলম বলেন, ‘এদের মধ্যে ১৮ জন কাবুলে আছেন। তাবলিগের ছয় জন পাকিস্তান সীমান্তের কাছে জালালাবাদ শহরে আছেন এবং বেসরকারি খাতে কর্মরত ব্যক্তি আছেন মাজার-ই-শরীফে। তিন জন কয়েদির একজন কাবুলে রয়েছেন এবং বাকি দুই জনের খবর এখনও জানা যায়নি।’

তিনি বলেন, ‘ তাবলিগের ছয় জন লোক এখনও আমাদের সঙ্গে যোগাযোগ করেনেনি এবং আমরা ধারনাণা করছি তারা ভালো আছেন।’

উল্লেখ্য, আফগানিস্তানে বাংলাদেশের কোনও দূতাবাস নেই এবং উজবেকিস্তান থেকে দেশের স্বার্থ সংরক্ষনণ করা হয়।

শেয়ার করুন