ডেস্ক রিপোর্ট

১৫ আগস্ট ২০২১, ৪:৪৬ অপরাহ্ণ

সাবেক এমপি শওকত চৌধুরী গ্রেফতার

আপডেট টাইম : আগস্ট ১৫, ২০২১ ৪:৪৬ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য শওকত চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৫ আগস্ট) সকালে ঢাকা থেকে তাকে গ্রেফতার করে সৈয়দপুর থানা পুলিশ।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান জানান, সাবেক এমপি শওকত চৌধুরীর বিরুদ্ধে রংপুরে দায়ের করা মামলায় আদালতের পরোয়ানা থাকায় তাকে গ্রেফতার করা হয়।

তিনি জানান, ঢাকা থেকে তাকে নিয়ে আসা হচ্ছে। আমরা তাকে আদালতে পাঠাব। মামলাটি যেহেতু রংপুরের সে কারণে বিষয়টি রংপুর পুলিশ দেখবে।

উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদে শওকত চৌধুরী জাতীয় পার্টি থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। বর্তমানে তিনি জাতীয় পার্টি ছেড়ে বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত হয়েছেন।

শেয়ার করুন