ডেস্ক রিপোর্ট

১৪ আগস্ট ২০২১, ১:৩৯ অপরাহ্ণ

রামেকে আরও ১১ জনের মৃত্যু

আপডেট টাইম : আগস্ট ১৪, ২০২১ ১:৩৯ অপরাহ্ণ

রাজশাহী মেডিকেল কলেজ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে করোনা আক্রান্ত আরও নয় জনের মৃত্যু হয়েছে। একই সময় করোনার উপসর্গ এবং করোনামুক্ত হয়েও পরবর্তী নানান শারীরিক স্বাস্থ্য জটিলতায় একজন করে দুই জন মারা গেছেন।

শুক্রবার (১৩ আগস্ট) সকাল ৮টা থেকে শনিবার (১৪ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত কোভিড ইউনিটে এই ১১ জনের মৃত্যু হয়।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে রাজশাহীর চার জন, নাটোরের চার জন, নওগাঁর দুই জন ও কুষ্টিয়ার এক জন রয়েছেন। তাদের মধ্যে আট জন পুরুষ ও তিন জন নারী। তাদের পাঁচ জনের বয়স ৬১ বছরের ওপরে। বাকিদের মধ্যে ৫১ থেকে ৬০ বছরের মধ্যে দুই জন, ৪১ থেকে ৫০ বছর বয়সের মধ্যে তিন জন এবং ৩১ থেকে ৪০ বছর বয়সের মধ্যে একজন।

শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় কোভিড ইউনিটে নতুন রোগী ভর্তি হয়েছেন ২৬ জন। একই সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৪ জন। শনিবার সকাল ৮টা পর্যন্ত কোভিড ইউনিটের ৫১৩ বেডের বিপরীতে রোগী ভর্তি আছেন ৩৩০ জন। তাদের মধ্যে আইসিইউতে রয়েছেন ১৯ জন।

তিনি আরও জানান, কোভিড ইউনিটে চিকিৎসাধীন রোগীদের মধ্যে ১৭৯ জন করোনা পজিটিভ। উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৯০ জন; যাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও করোনামুক্ত হয়েও পরবর্তী বিভিন্ন শারীরিক স্বাস্থ্য জটিলাতায় চিকিৎসাধীন ৬১ জন।

শুক্রবার রাতে দুটি ল্যাবে রাজশাহী জেলার ১০৫ জনের নমুনা পরীক্ষা করে ৩১ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। সংক্রমণের হার আগের দিনের চেয়ে ৪ দশমিক ৩৭ শতাংশ বেড়ে হয়েছে ২৯ দশমিক ৫২ শতাংশ। যা আগের দিন বৃহস্পতিবার ছিল ২৫ দশমিক ১৫ শতাংশ।

এর আগে গত বুধবার রাজশাহীতে সংক্রমণের হার ছিল ২৮ দশমিক ৬৩ শতাংশ, মঙ্গলবার ২৮ দশমিক ৮০ শতাংশ, সোমবার ২৩ দমশিক ১০ শতাংশ, রবিবার ২৭ দশমিক ২৫ শতাংশ, শনিবার ৩৪ দশমিক ৬৩ শতাংশ এবং শুক্রবার ৩০ দশমিক ২১ শতাংশ।

 

শেয়ার করুন