ডেস্ক রিপোর্ট

৭ আগস্ট ২০২১, ২:১৮ পূর্বাহ্ণ

৬ দফা দাবিতে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে স্মারকলিপি প্রদান

আপডেট টাইম : আগস্ট ৭, ২০২১ ২:১৮ পূর্বাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও স্বাধীকার আন্দোলনে প্রবাস থেকে অবদানের জন্য যথাযথ স্বীকৃতি ও সম্মাননা প্রদানের দাবি ও সুনির্দিষ্ট প্রস্তাবনা সম্মিলিত ৬ দফা দাবিতে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

ক্যাম্পেইন ফর রিকগনিশন ইউকে এর পক্ষ থেকে গত বুধবার (৪ আগস্ট) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী সমীপে এক স্মারকলিপি হস্তান্তর করা হয়।

স্মারকলিপিতে সাক্ষর করেছেন ক্যাম্পেইন গ্রুপ এর সর্বজনাব আব্দুর রাজ্জাক, মতিউর রহমান মতিন, সৈয়দ হাছান আহমেদ, মোহাম্মদ শাহজাহান, মুজিবুল হক মনি ও কাউন্সিলর পারবেজ আহমেদ।

হাইকমিশনে স্মারকলিপি গ্রহণ করেন হাইকমিশনের পলিটিক্যাল মিনিসটার ভারপ্রাপ্ত ডেপুটি হাইকমিশনার জনাব জাহিদুল ইসলাম।

স্বাক্ষরকারীগন ছাড়া প্রতিনিধি দলে আরো উপস্থিত ছিলেন ক্যাম্পেইন ফর রিকগনিশন ইউকের, সর্বজনাব প্রাক্তন কাউন্সিলর শাহেদ আলী, এম এ হক, সাবুল সামছুজজামান, কবির আহমেদ বদরুল, হেলাল উদ্দিন, জায়েদ আলী খসনূ ও বাছিত চৌধুরী।

স্মারকলিপির অনুলিপি বাংলাদেশ সরকারের মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, মাননীয় পররাষ্ট্র মন্ত্রী ও মুক্তিযুদ্ধ বিষয়ক সংসদীয় কমিটির মাননীয় সভাপতির কাছে প্রেরণ করা হয়।

প্রসংগত উল্লেখ্য যে ক্যাম্পেইন ফর রিকগনিশন ইউকে ভিত্তিক কিছু সংখ্যক সচেতন বাংগালীদের উদৌগে এ গঠিত একটি সামাজিক প্রেসার গ্রুপ সংগঠন যারা দেশে বিদেশে সম্মিলিত ভাবে মুক্তিযুদ্ধ, স্বাধীনতা তথা আমাদের বীরত্ব গাঁথা ইতিহাস রচনা কারী ব্যক্তিদের যথাযথ সম্মামনা এবং তাদের আগামী প্রজন্মের কাছে পৌঁছানোর জন্য একটি সহায়ক শক্তি হিসেবে কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ। ক্যাম্পেইন ফর রিকগনিশন যুক্তরাজ্যের দাবি ও সুনির্দিষ্ট প্রস্তাবনা সমূহ স্মারকলিপি তে উল্লেখ্য যার কপি সংযুক্ত করা হয়েছে।

শেয়ার করুন