ডেস্ক রিপোর্ট

২৮ জুলাই ২০২১, ৮:২১ অপরাহ্ণ

নারায়ণগঞ্জে বাসদের বিনামূল্যে অক্সিজেন সেবা অব্যাহত

আপডেট টাইম : জুলাই ২৮, ২০২১ ৮:২১ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: করোনা মহামারিতে দেশ বিপর্যস্ত। বিশেষ করে ডেল্টা ভেরিয়েন্টের কারণে সংক্রমণ ও মৃত্যু ক্রমাগত বাড়ছে। এতে অক্সিজেন সংকটে করোনা রোগীর মৃত্যু বৃদ্ধি পাচ্ছে। এমতাবস্থায় বাসদ নারায়ণগঞ্জ জেলার করোনা রোগীকে বিনামূল্যে অক্সিজেন দেয়ার কার্যক্রম অব্যাহত আছে।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নেতা ফয়সল আহমেদ রাতুলের নেতৃত্বে ১০ সদস্য বিশিষ্ট স্বেচ্ছাসেবক টিম জীবনের ঝুঁকি নিয়ে দিনরাত সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

এ প্রসঙ্গে বাসদ নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক নিখিল দাস বলেন, করোনার দ্বিতীয় ধাপে ১৩ এপ্রিল ২০২১ তারিখে বাসদ নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে বিনামূল্যে অক্সিজেন সেবার কার্যক্রম উদ্বোধন হয়। এরপর থেকে আজ পর্যন্ত ২৫ টি সিলিন্ডার দিয়ে প্রায় দুই শতাধিক রোগীকে অক্সিজেন সরবরাহ করা হয়। আমরা সিলিন্ডার বাড়িয়ে এ কার্যক্রমকে প্রসারিত করতে চাই।

তিনি এ মানবিক কাজে সমাজের সামর্থবান মানুষদের এগিয়ে আসার আহ্বান জানান।

শেয়ার করুন