ডেস্ক রিপোর্ট

২৮ জুলাই ২০২১, ১২:৪৯ অপরাহ্ণ

টিকা আমদানি জোরদার করার দাবি জানিয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

আপডেট টাইম : জুলাই ২৮, ২০২১ ১২:৪৯ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: টিকা আমদানির তৎপরতা আরও জোরদার এবং স্বল্পতম সময়ে সর্বস্তরের মানুষকে টিকা প্রদানের আহ্বান জানিয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। মঙ্গলবার (২৭ জুলাই) কেন্দ্রীয় কমিটির ভার্চুয়াল সভায় দলটির নেতারা এ আহ্বান জানান।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির অভিযোগ— সরকারের অদূরদর্শিতা ও অব্যবস্থাপনার কারণেই করোনা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটেছে, করোনায় মৃত্যু ভয়াবহভাবে বেড়ে চলেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।

পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই ভার্চুয়াল মিটিংয়ে বক্তব্য রাখেন— পার্টির কেন্দ্রীয় নেতা বহ্নিশিখা জামালী,আকবর খান,আনছার আলী দুলাল, রাশিদা বেগম, নির্মল বড়ুয়া মিলন,স্নিগ্ধা সুলতানা ইভা,অরবিন্দু বেপারী বিন্দু,শেখ মোহাম্মদ শিমুল, জুঁই চাকমা প্রমুখ।

শেয়ার করুন