ডেস্ক রিপোর্ট
২৫ জুলাই ২০২১, ৪:২৩ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: বাংলাদেশের বিপক্ষে তিন টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে জিম্বাবুয়ে।
বাংলাদেশ সময় রবিবার বিকেল ৪.৩০ মিনিটে হারারেতে শুরু হবে ম্যাচটি।
দুই দলের এই সিরিজ সমতায় আছে ১-১ ব্যবধানে। আজ হবে সিরিজ নির্ধারণী ম্যাচ।
বাংলাদেশ একাদশ: মোহাম্মদ নাঈম, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শামীম হোসেন, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দীন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।
জিম্বাবুয়ে একাদশ: তাদিওয়ানাশে মারুমানি (উইকেটরক্ষক), ওয়েলদি মাধেভেরে, রেগিস চাকাবা, ডিয়ন মায়ার্স, সিকান্দার রাজা (অধিনায়ক), রায়ান বার্ল, লুক জংওয়ে, মিল্টন শাম্বা, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারাবানি, তেন্দাই চাতারা।