ডেস্ক রিপোর্ট

১৫ ফেব্রুয়ারি ২০২২, ১১:২১ অপরাহ্ণ

র‍্যাবের হাতে ‘ভুয়া লে. কর্নেল’ গ্রেফতার

আপডেট টাইম : ফেব্রুয়ারি ১৫, ২০২২ ১১:২১ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: ভুয়া লে. কর্নেল পরিচয়ে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে এক প্রতারককে গ্রেফতার করেছে র‍্যাপিড আ্যকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গ্রেফতার প্রতারকের নাম সালাউদ্দিন।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান।

তিনি বলেন, ভুয়া লে. কর্নেল পরিচয়ে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে মহাখালী ডিওএইচএস এলাকা থেকে সালাউদ্দিনকে গ্রেফতার করা হয়। তিনি দীর্ঘদিন ধরে এভাবে একাধিক মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন।

এএসপি ইমরান খান আরও বলেন, এ বিষয়ে আগামীকাল বুধবার দুপুরে কারওয়ান বাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন র‍্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

শেয়ার করুন