ডেস্ক রিপোর্ট

২৩ জুলাই ২০২১, ৬:৫১ অপরাহ্ণ

লকডাউন অমান্য করায় ব্যবসায়ীর ৭ দিনের জেল

আপডেট টাইম : জুলাই ২৩, ২০২১ ৬:৫১ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: করোনাভাইরাস রোধে দেশব্যাপী আরোপিত লকডাউন অমান্য করায় নীলফামারীর সৈয়দপুরে ২১ মামলায় পাঁচ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া একজনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডও দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

লকডাউন বাস্তবায়নে শুক্রবার (২৩ জুলাই) সকাল থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দণ্ডাদেশ ও জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রমিজ আলম।

তিনি জানান, শাটার অর্ধেক তুলে শহরের শহীদ ডা. শামসুল হক রোডের নাজ সু স্টোরের মালিক সানোয়ার হোসেন (৪২) ব্যবসা করায় তাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া অযথা ঘোরাঘুরি ও মাস্ক না পরার দায়ে ২০ পথচারীকে ২১ মামলায় পাঁচ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন