ডেস্ক রিপোর্ট

২৩ জুলাই ২০২১, ৩:০৯ অপরাহ্ণ

ঠাকুরগাঁওয়ে করোনায় আরও ৩ মৃত্যু ,শনাক্ত১৮

আপডেট টাইম : জুলাই ২৩, ২০২১ ৩:০৯ অপরাহ্ণ

শেয়ার করুন

গৌতম চন্দ্র বর্মন, ঠাকুরগাঁও প্রতিনিধি:: ঠাকুরগাঁওয়ে ২৪ ঘণ্টায় করোনাভাইরাস সংক্রমিত কোভিড ১৯ রোগে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৮ জন।

শুক্রবার (২৩ জুলাই) সকালে জেলা সিভিল সার্জন দপ্তর থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় জেলায় ৬১টি নমুনা পরীক্ষার ফলাফলে ১৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৩ জনের।

মৃতরা সদর উপজেলার ২ জন ৭২ বছর পুরুষ ও ২৫ বছর বয়সী মহিলা, রাণীশংকৈলে ১ জন ৬০ বছর বয়সী পুরুষ। এছাড়াও গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৫ জন। সুস্থ হওয়া ব্যক্তিরা সদরের ১৫ ও হরিপুরের ১০ জন।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন ঠাকুরগাঁও জেলা সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার।

 

শেয়ার করুন