ডেস্ক রিপোর্ট

২২ জুলাই ২০২১, ২:২৪ অপরাহ্ণ

দৌলতদিয়া ঘাটে ঢাকামুখী মানুষের ভিড়

আপডেট টাইম : জুলাই ২২, ২০২১ ২:২৪ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে ঈদের দ্বিতীয় দিন সকাল থেকেই ঢাকামুখী মানুষের ভিড় দেখা যাচ্ছে। অন্যদিকে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে আসা ফেরিগুলোতে যানবাহনের সঙ্গে ঢাকাসহ অন্যান্য জেলার মানুষের ভিড় চোখে পড়ার মতো ছিল।

সরেজমিন বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঘাট এলাকায় দেখা যায়, অনেক যাত্রী প্রচুর রোদের মধ্যে লাগেজ নিয়ে গন্তব্যে ছুটছেন।

কেউ কেউ পরিবার নিয়ে যাতায়াত করেছেন। কারও কারও কোলে আবার রয়েছে শিশুসন্তান। তবে এ সময় অনেকেই দেখা যায় মাস্ক পরিধানে অনীহা, নেই স্বাস্থ্য সচেতনতা।

আগামীকাল শুক্রবার থেকে শুরু হতে যাচ্ছে কঠোর লকডাউন। তাই অনেকেই এই সুযোগে ঢাকাসহ অন্যান্য জেলার মানুষ কর্মস্থল ছেড়ে নিজ নিজ বাড়ির দিকে যাচ্ছে। এদের মধ্যে অনেকে পোশাক শ্রমিক।

উত্তরা থেকে আসা মাগুরাগামী এক যাত্রী জানান, পেশায় তিনি একজন গাড়ি চালক। ঈদের দিন পর্যন্ত মালিকের ডিউটি করেছেন তিনি। ডিউটি শেষ করে আজ সকালে রওনা দিয়ে দৌলতদিয়া ঘাটে এসেছেন।

তিনি বলেন, ৩০০ টাকা ভাড়া মিটিয়েছি মাগুরা যাওয়ার জন্য।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শিহাব উদ্দিন দেশ রূপান্তরকে জানান, আগামীকাল ২৩ জুলাই থেকে লকডাউন শুরু হচ্ছে। তাই আজ ঘাট এলাকাতে যাত্রী ও যাত্রীবাহী বাসের চাপ বেড়েছে। তবে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট বর্তমান ১৬টি ফেরি চলাচল করছে। আশা করি ঘাটে কোনো সমস্যা হবে না।

শেয়ার করুন