ডেস্ক রিপোর্ট

১৯ জুলাই ২০২১, ৮:১৪ অপরাহ্ণ

‘ভ্যাকসিনের সঙ্কট কাটলেও এখন সমস্যা সংরক্ষণের’

আপডেট টাইম : জুলাই ১৯, ২০২১ ৮:১৪ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: করোনাভাইরাসের টিকার সঙ্কট না থাকলেও সংরক্ষণের জায়গা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।

বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। উজবেকিস্তান সফর শেষে সোমবার নিজ বাসভবনে মন্ত্রী আরও জানান, রাশিয়া থেকে টিকা আনার বিষয়টি প্রায় চূড়ান্ত পর্যায়ে। তবে, কোনো দেশ ফর্মুলা না দিলে রাশিয়াও দেবে না বলে জানান মন্ত্রী।

দু’দিনের উজবেকিস্তান সফর শেষে সোমবার সকালে দেশে ফেরেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এরপর দুপুরে সরকারি বাসভবনে সফরের বিষয়ে সাংবাদিকদের বিস্তারিত জানান মন্ত্রী।

এ সময় মন্ত্রী বলেন, ‘ভ্যাকসিন সংরক্ষণের জায়গার অভাব রয়েছে।’ সাংবাদিকের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, রাশিয়ার স্পুৎনিক টিকা পাওয়া নিয়ে সংশয় নেই। তাদের সঙ্গে আলোচনা চূড়ান্ত পর্যায়ে। জনসন অ্যান্ড জনসন এবং অ্যাস্ট্রাজেনেকা করোনার টিকার ফর্মুলা না দিলে রাশিয়াও দেবে না বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, ‘বিভিন্ন উৎস থেকে টিকা পাওয়ার বিষয়ে ইতিবাচক সাড়া মিললেও, সমস্যা এখন সংরক্ষণের।’ মন্ত্রী আরো জানান, দেশের ৮০ ভাগ মানুষকে টিকা দিতে হলে বাংলাদেশে টিকার চাহিদা ২৬ কোটি ডোজ।

শেয়ার করুন