ডেস্ক রিপোর্ট

১৪ জুলাই ২০২১, ৯:০৯ অপরাহ্ণ

সমাজতান্ত্রিক কিউবায় মার্কিন মদদে প্রতিবিপ্লবী অভ্যুত্থান-প্রচেষ্টার নিন্দা

আপডেট টাইম : জুলাই ১৪, ২০২১ ৯:০৯ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন কেন্দ্রীয় পাঠচক্র ফোরাম-এর সমন্বয়ক কমরেড শুভ্রাংশু চক্রবর্ত্তী আজ এক বিবৃতিতে সমাজতান্ত্রিক কিউবায় মার্কিন সাম্রাজ্যবাদের মদদে প্রতিবিপ্লবী অভ্যুত্থান সংঘটিত করার অপচেষ্টায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন।

কমরেড শুভ্রাংশু চক্রবর্ত্তী বলেন, ‘কিউবায় সমাজতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার পতন ঘটিয়ে তাবেদার সরকার প্রতিষ্ঠার মাধ্যমে পুঁজিবাদী ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার জন্যে মার্কিন সাম্রাজ্যবাদী শাসকগোষ্ঠী শুরু থেকেই নানা চক্রান্তমূলক তৎপরতা চালিয়ে আসছে। তারা কিউবার বিরুদ্ধে বছরের পর বছর অবরোধ আরোপ করেছে, কিউবান বিপ্লবের নেতা কমরেড ফিদেল কাস্ত্রোসহ গুরুত্বপূর্ণ নেতাদের হত্যা ও সামরিক অভ্যুত্থান ঘটাবার অপচেষ্টা চালিয়েছে।করোনা-সংকটের সময় অবরোধের তীব্রতা বাড়িয়ে নিত্যপণ্যের সংকট সৃষ্টির মাধ্যমে জনগণের মধ্যে সরকারবিরোধী মনোভাব সৃষ্টি করে প্রতিবিপ্লবী অভ্যুত্থান ঘটাবার জন্যে মার্কিন শাসকগোষ্ঠী ইন্ধন যোগাচ্ছে।’

কিউবার সরকার ও জনগণের বিরুদ্ধে সাম্রাজ্যবাদী চক্রান্ত রুখে দাঁড়ানোর জন্যে এবং কিউবার জনগণের পক্ষে সমর্থন ও সংহতি ব্যক্ত করার জন্যে কমরেড শুভ্রাংশু চক্রবর্ত্তী বাংলাদেশসহ সারা বিশ্বের সাম্রাজ্যবাদবিরোধী জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।

শেয়ার করুন