ডেস্ক রিপোর্ট
১৩ জুলাই ২০২১, ৬:৪৬ অপরাহ্ণ
জয়পুরহাট জেলা প্রতিনিধি: : জয়পুরহাট জেলার পাঁচবিবি থানা এলাকা থেকে পৃথক পৃথক অভিযানে একশত পিছ ইয়াবা ট্যাবলেট এবং ৩২ বোতাল ফেন্সিডিলসহ দুইজনকে গ্রেফতার করে জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা পুলিশ।
আজ মঙ্গলবার (১৩ জুলাই) দুপুরে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার দৈবকনন্দনপুর গ্রামে মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান চালিয়ে ফেন্সিডিলের বোতল ও ইয়াবা ট্যাবলসহ দুজনকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন জেলা গোয়েন্দা শাখা পুলিশের এসআই মোঃ জাহাঙ্গীর আলম।
আটককৃতরা হলেন, জয়পুরহাট জেলা পাঁচবিবি উপজেলার দৈবকনন্দনপুর গ্রামের মোঃ আশিদুল ইসলামের ছেলে মোঃ সাইদুল ইসলাম (২৬), বরণ গ্রামের মৃত হাফিজার রহমানের ছেলে মোঃ মিজানুর রহমান ( ৩৮)।
জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা পুলিশের এসআই মোঃ জাহাঙ্গীর আলম বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে পাঁচবিবি থানার দৈবকনন্দনপুর গ্রাম ও বরণ গ্রামে অভিযান চালিয়ে মোঃ সাইদুল ইসলামের নিকট একশত পিচ ইয়াবা ট্যাবলেট এবং মিজানুর রহমানের নিকট থেকে বত্রিশ বোতল ফেন্সিডিল পাওয়া যায়। ফলে তাদের গ্রেফতার করা হয়।