ডেস্ক রিপোর্ট

১৩ জুলাই ২০২১, ৫:৪৬ অপরাহ্ণ

সারাদেশে আরও ২০৩ মৃত্যু,শনাক্ত ১২,১৯৮

আপডেট টাইম : জুলাই ১৩, ২০২১ ৫:৪৬ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: মহামারি করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ ও মৃত্যুর মিছিল ক্রমেই দীর্ঘ হচ্ছে। গত ২৪ ঘণ্টায় এ ভাইরাস সারাদেশে আরও ২০৩ জনের প্রাণ কেড়ে নিয়েছে। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা ১৬ হাজার ৮৪২ জনে দাঁড়িয়েছে।

এই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ১২ হাজার ১৯৮ জন। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১০ লাখ ৪৭ হাজার ১৫৫ জন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় এবং এর ১০ দিন পর ১৮ মার্চ প্রথম এ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়।

শেয়ার করুন