ডেস্ক রিপোর্ট
১০ জুলাই ২০২১, ৯:৪১ অপরাহ্ণ
তৌহিদুর রহমান পলাশ , হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জের বানিয়াচং উপজেলা সদরে পুলিশের বিশেষ অভিযানে ডাকাতি মামলার পলাতক দুই ডাকাতকে গ্রেফতার করেছে বানিয়াচং থানা পুলিশ।
গ্রেফতারকৃত হচ্ছে উপজেলার পুরান বাগ গ্রামের সঞ্জব আলীর পুত্র জোসেফ মিয়া (২২), ও জাতুকর্ণ পাড়ার শামছু মিয়ার পুত্র নানু মিয়া (৪৬)।
৯ জুলাই রাতে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন’র দিক-নির্দেশনায় এসআই মোহাম্মদ মহিন উদ্দিন সংগীয় ফোর্সের সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করে সাগর দীঘির পূর্বপাড়স্থ হায়দার আলী শাহের মাজার এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এই ব্যাপরে বানিয়াচং থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন’র সাথে যোগাযোগ করা হলে গ্রেফতারের বিষয় নিশ্চিত করে তিনি জানান বিচারার্থে আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
তিনি আরও বলেন চুরি ডাকাতি রোধে বানিয়াচং থানা পুলিশের এই অভিযান চলমান থাকবে। সকল প্রকার অপরাধ নির্মূলে সচেতন মহলের সার্বিক সহযোগিতা কামনা করেন ।