ডেস্ক রিপোর্ট

১০ জুলাই ২০২১, ৯:৪৭ অপরাহ্ণ

তাজিকিস্তানে ৫.৯ মাত্রার ভূমিকম্প, নিহত ৫

আপডেট টাইম : জুলাই ১০, ২০২১ ৯:৪৭ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক:: মধ্য এশিয়ার দেশ তাজিকিস্তানে ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে নিহত হয়েছেন অন্তত পাঁচজন।

শনিবার (১০ জুলাই) স্থানীয় সময় সকাল সোয়া ৭টার দিকে রাজধানী দুসানবে থেকে ১৬৫ কিলোমিটার দূরে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের জেরে রাজধানী দুসানবেতেও কম্পন অনুভূত হয়েছে বলে জানিয়েছে সরকারি কর্তৃপক্ষ।

এদিকে দেশটির দুর্যোগ ব্যবস্থা মন্ত্রণালয় জানায়, ভূমিকম্পের জেরে রাস্ত জেলায় শতাধিক বাড়িঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে।

অন্যদিকে শনিবার স্থানীয় সময় সকাল পৌনে ৭টায় ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। তবে তাৎক্ষণিকভাবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

শেয়ার করুন