ডেস্ক রিপোর্ট
১২ ডিসেম্বর ২০২৫, ৯:২৭ অপরাহ্ণ
অধিকার ডেস্ক: শ্রমিকের বাঁচার মতো মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও ট্রেড ইউনিয়ন অধিকারসহ ১০ দফা দাবি আদায় এবং শ্রমিকশ্রেণির রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে বিপ্লবী সংগঠন গড়ে তোলার প্রত্যয়ে গণতান্ত্রিক শ্রমিক আন্দোলন এর প্রথম কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত।
গণতান্ত্রিক শ্রমিক আন্দোলন এর প্রথম কেন্দ্রীয় কাউন্সিল ১২ ডিসেম্বর ২০২৫ শুক্রবার, সকাল ১০ টায় ৪২/১ সেগুনবাগিচায় শ্রমিক নেতা আব্দুল হাই এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী কাউন্সিলের দ্বিতীয়ার্ধে দেশের সামগ্রিক পরিস্থিতি , পুঁজিবাদী শোষণের রূপ এবং শ্রমিকশ্রেণীর মুক্তির পথ সম্পর্কে বক্তব্য রাখেন বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন কেন্দ্রীয় পাঠচক্র ফোরামের সমন্বয়ক কমরেড শুভ্রাংশু চক্রবর্তী, কেন্দ্রীয় পাঠচক্র ফোরামের সদস্য ও গণতান্ত্রিক শ্রমিক আন্দোলন কাউন্সিল প্রস্তুতি কমিটির সদস্য কমরেড বেলাল চৌধুরী, জাতীয় শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদ এর সমন্বয়ক শামীম ইমাম ।
এরআগে কাউন্সিলের প্রথমার্ধে শ্রমিক প্রতিনিধিরা নিজেদের সমস্যা সংকট, সংগঠন ও আন্দোলন গড়ে তোলার বিষয়ে মতামত রাখেন। কাউন্সিলে প্রতিনিধিদের মতামতের ভিত্তিতে কমরেড আব্দুল হাইকে আহবায়ক ও সুশান্ত সিনহা সুমন কে সদস্য সচিব করে ১৮ সদস্য বিশিষ্ট সংগঠনের নতুন নেতৃত্ব নির্বাচন এবং ভবিষ্যৎ শ্রমিক আন্দোলনের নীতি কৌশল নির্ধারণ করা হয়!