ডেস্ক রিপোর্ট

২২ আগস্ট ২০২৫, ৯:৫৯ অপরাহ্ণ

” দৈনিক মজুরি ৮ টাকা ৯৩ পয়সা বৃদ্ধি চা শ্রমিকদের সাথে প্রহসন”

আপডেট টাইম : আগস্ট ২২, ২০২৫ ৯:৫৯ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: চা শ্রমিকদের দৈনিক মজুরি ৮ টাকা ৯৩ পয়সা বৃদ্ধি চা শ্রমিকদের সাথে প্রহসন দাবি করে বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন চা শ্রমিকদের দৈনিক মজুরি ৬০০ টাকা করার দাবি জানিয়েছে।

বাংরাদেশ চা শ্রমিক ফেডারেশন সিলেট জেলার উদ্যোগে আজ ২২ আগস্ট শুক্রবার বিকাল ৫ টায় বৃষ্টিবিঘ্নিত আবহাওয়ার মধ্যে লাক্কাতুরা চা বাগানের রেস্টক্যাম্প বাজারে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ থেকে এই দাবি জানানো হয়।

বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন সিলেট জেলার আহবায়ক বিরেন সিংহের সভাপতিত্বে ও রতন বাউরির পরিচালনায় মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন চা শ্রমিক ফেডারেশনের উপদেষ্টা উজ্জ্বল রায়, বাসদ জেলা সদস্য সচিব ও চা শ্রমিক ফেডারেশনের উপদেষ্টা প্রণব জ্যোতি পাল, চা শ্রমিক নেতা জরিনা বেগম, শান্ত গন্জু আমিনা বেগম।

সমাবেশে নেতৃবৃন্দ, চা শ্রমিকদের স্বার্থ বিরোধী গেজেট ২০২৩ বাতিল করার দাবি জানান। চা শ্রমিকদের ভূমি অধিকার প্রতিষ্ঠা এবং শিক্ষা নিশ্চিত করার দাবি জানান।

নেতৃবৃন্দ চা শ্রমিকদের দৈনিক মজুরি ৮ টাকা ৯৩ পয়সা বৃদ্ধি চা শ্রমিকদের সাথে প্রহসন দাবি করে চা শ্রমিকদের দৈনিক মজুরি ৬০০ টাকা করার দাবি জানান।

শেয়ার করুন