ডেস্ক রিপোর্ট
১২ জুলাই ২০২১, ৮:১২ অপরাহ্ণ
অধিকার ডেস্ক:: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সূত্রাপুর থানা শাখার উদ্যোগে করোনায় শ্রমজীবী মানুষের সাহার্যাথে কমিউনিটি কিচেনের কার্যক্রম উদ্বোধন হয়েছে।
আজ ১২ জুলাই পুরান ঢাকার বাংলাবাজার ও ফরাশগঞ্জের বিভিন্ন গ্যারেজের রিকশা-ভ্যানচালকদের মাঝে বাসদ সূত্রাপুর থানা শাখার পক্ষ থেকে খাবার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাসদ ঢাকা নগর শাখার নেতা আল কাদেরী জয়, আনোয়ার হোসেন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সদস্য সুস্মিতা মরিয়ম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতি সুমাইয়া সোমা, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সূত্রাপুর থানা শাখার নেতা ইমানুর রহমান ইমন, সানোয়ার মোল্লাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
খাবার বিতরণের সময় নেতৃবৃন্দ বলেন, ” করোনা মহামারিতে দেশে আজ মৃত্যুর মিছিল বেড়ে চলেছে।চলমান কঠোর লকডাউনে কাজ হারিয়ে লক্ষ লক্ষ গরীব দিনমজুর শ্রমিক মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছে। সরকার মহামারী পরিস্থিতি সামলানোর জন্য স্বাস্থ্যবিধির কথা বলছে,কিন্তু এই নিরন্ন মানুষের জন্য তার কোনো ভূমিকা নেই।দূর্নীতি-লুটপাট ও নানা অব্যবস্থাপনা ও পরিকল্পনাহীনতার খবরই চারপাশে দেখা যায়।উপরন্তু নারায়ণগঞ্জের রুপগঞ্জে ৫২ জন শ্রমিকের আগুনে পুড়ে মারা যাওয়ার ঘটনায় বোঝা যায় কত অবহেলা ও মালিক পক্ষের নির্যাতনের মধ্যে দিয়ে এই শ্রমজীবী মানুষদের জীবন কাটছে।
বাসদ ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের পক্ষ থেকে তাই এই শ্রমজীবী মানুষদের অধিকার আদায়ের আন্দোলনের পাশাপাশি আমরা সাধ্যমত তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি।তাই জনগণ থেকে সহযোগিতা নিয়ে এই কর্মহীন অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছি। যতদিন লকডাউন চলবে আমাদের এই কার্যক্রম আমরা চালিয়ে নিয়ে যাবো।”
নেতৃবৃন্দ এই সময় লকডাউনে সকল দুঃস্থ শ্রমজীবী মানুষের জন্য রেশনিং, স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন দাবি উত্থাপন করে তা বাস্তবায়নে সরকারের প্রতি আহবান জানান।