ডেস্ক রিপোর্ট

২৯ জুলাই ২০২৫, ৬:৫০ অপরাহ্ণ

রংপুরে বাম জোট ও বাংলাদেশ জাসদের বিক্ষোভ মিছিল

আপডেট টাইম : জুলাই ২৯, ২০২৫ ৬:৫০ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: গণ অভ্যুত্থান পরবর্তী রংপুরের বিভিন্ন শ্রেনী পেশার সম্মানীয় ব্যক্তির নামে ভূয়া মিথ্যা মামলা দিয়ে হয়রানি বন্ধ ও ধর্ম অবমাননার নামে গংগাচড়ায় হিন্দু পল্লীতে ভাংচুর, লুটপাটকারী, সাম্প্রদায়িক উন্মাদনা হোতাদের গ্রেফতারের দাবিতে রংপুর নগরে আজ দুপুর ১২টায় বিক্ষোভ মিছিল করে বাম গণতান্ত্রিক জোট ও বাংলাদেশ জাসদ।

মিছিল শেষে স্থানীয় কাচারী বাজারে জেলা প্রশাসক কার্যালয়ে সামনে সমাবেশ করে জোটের নেতৃবৃন্দ।

বামজোটের সমন্বয়ক বাসদ মার্কসবাদী জেলা আহবায়ক কমরেড আনোয়ার হোসেন বাবলুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, কমিউনিস্ট পার্টি জেলা সাধারণ সম্পাদক কাফি সরকার, জেলা বাসদের আহবায়ক কমরেড আব্দুল কুদ্দুস, বাংলাদেশ জাসদের মহানগর সাংগঠনিক সম্পাদক সনজিত মহন্ত, বাসদ মার্কসবাদী সদস্য সচিব আহসান আরেফিন তিতু।

সমাবেশ শেষে নেতৃবৃন্দ, জেলা প্রশাসক মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর উক্ত বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণে স্মারকলিপি প্রদান করেন।

শেয়ার করুন