ডেস্ক রিপোর্ট

১৬ জুলাই ২০২৪, ৫:২২ অপরাহ্ণ

সিলেটে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা,আহত ৪

আপডেট টাইম : জুলাই ১৬, ২০২৪ ৫:২২ অপরাহ্ণ

শেয়ার করুন

সিলেটে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৬ জুলাই) বিকেরে নগরের বন্দর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় অন্তত ৪ জন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের অংশ হিসেবে বিকেলে বিক্ষোভ মিছিল করার জন্য নগরের বন্দর বাজার এলাকায় জড়ো হন শিক্ষার্থীরা। সেসময় শহরের চৌহাট্টা এলাকা থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠিসোঁটাসহ মিছিল নিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। তারা লাঠি, রড দিয়ে শিক্ষার্থীদের মারধর করে ব্যানার কেড়ে নেন। আন্দোলনকারী শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে গেলে ছাত্রলীগ নেতাকর্মীরা সেখান থেকে মিছিল নিয়ে ফিরে যান। হামলায় আন্দোলনকারী অন্তত ৪ জন শিক্ষার্থী আহত হয়েছেন। আহতরা হলেন ছাত্র ফ্রন্ট সিলেট নগরের সহ সভাপতি সুমিত কান্তি দাস পিনাক , ছাত্র কাউন্সিল সিলেটের সাধারণ সম্পাদক তানজিনা বেগম, ছাত্র ইউনিয়ন নেতা মাশরুখ জলিল, বিপ্লবী ছাত্র মত্রৈী নেতা রাজু আহমেদ।

ছাত্র ফ্রন্ট সিলেট নগরের সভাপতি সঞ্জয় কান্তি দাস জানান, কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের অংশ হিসেবে এবং সারাদেশে হামলার প্রতিবাদে বিকেল সাড়ে তিনটার দিকে নগরীর বন্দরে জড়ো হন শিক্ষার্থীরা। সে সময় ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে আমাদের ওপর হামলা করে। আমাদের ওপর এমন বর্বর হামলা করা হয়েছে। আমাদের ৪ জন শিক্ষার্থী আহত হয়েছেন।

এইদেকে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ঠেকাতে নগরের চৌহাট্টায় বিকাল ৩ থেকে অবস্থান নেয় ছাত্রলীগ। এসময় ছাত্রলীগ নেতাকর্মীদের হাতে বাঁশ, লাঠিসহ বিভিন্ন ধরনের অস্ত্র দেখা যায়।এসময় ছাত্রলীগ নেতাকর্মীদের হাতে বাঁশ, লাঠিসহ বিভিন্ন ধরনের অস্ত্র দেখা যায়।

শেয়ার করুন