ডেস্ক রিপোর্ট
২৪ জানুয়ারি ২০২৪, ৯:৪৭ অপরাহ্ণ
অধিকার ডেস্ক: মহান রুশ সমাজতান্ত্রিক বিপ্লবের রূপকার ও বিশ্ব সাম্যবাদী আন্দোলনের মহান নেতা কমরেড লেনিনের মৃত্যু শতবর্ষ ছিলো ২১ জানুয়ারি। এই উপলক্ষে সিলেটে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
লেনিন মৃত্যু শতবর্ষ উদযাপন কমিটি, সিলেট এর উদ্যোগে আগামী ২৬ জানুয়ারি শুক্রবার সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে বিকেল ৫টায় উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
আলোচনা সভায় আলোচক হিসেবে উপস্থিত থাকবেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সয়েল সাইন্স বিভাগ বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আবুল কাশেম, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহিদুল ইসলাম অ্যাডভোকেট।
আলোচনা সভায় সভাপতিত্ব করবেন লেনিন মৃত্যু শতবর্ষ উদযাপন কমিটি সিলেট আহ্বায়ক প্রবীণ রাজনীতিবিদ বেদানন্দ ভট্টাচার্য অ্যাডভোকেট।
আলোচনা সভা সফল করার জন্য লেনিন মৃত্যু শতবর্ষ উদযাপন কমিটি সিলেট এর আহ্বায়ক প্রবীণ রাজনীতিবিদ বেদানন্দ ভট্টাচার্য অ্যাডভোকেট ও সদস্য সচিব অ্যাডভোকেট হুমায়ুন রশীদ সোয়েব সকল প্রগতিশীল রাজনৈতিক নেতাকর্মীসহ সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।