ডেস্ক রিপোর্ট

১৬ জানুয়ারি ২০২৪, ১১:২৫ অপরাহ্ণ

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়ার দাবি বাম জোটের

আপডেট টাইম : জানুয়ারি ১৬, ২০২৪ ১১:২৫ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: চালের দামের ঊর্ধ্বগতিতে ক্ষোভ জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। একই সঙ্গে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যবসায়ী সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও সিন্ডিকেট ভাঙা, রাষ্ট্রীয় উদ্যোগে নিত্যপণ্যের বাফার স্টক ও সারাদেশে বিকল্প বাজারব্যবস্থা গড়ে তোলা, রেশনিং এবং পর্যাপ্ত ন্যায্যমূল্যের দোকান চালুর দাবি জানিয়েছে তারা।

মঙ্গলবার বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের এক বিবৃতিতে এসব দাবি জানানো হয়। এতে বলা হয়, ব্যবসায়ী সিন্ডিকেট বিভিন্ন সময়ে আকস্মিক ও অযৌক্তিকভাবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়িয়ে জনগণের পকেট কেটে নিয়ে যায়। তখন সরকার লোক দেখানো কিছু পদক্ষেপ নিলেও সমস্যার কোনো সমাধান হয় না।

বিবৃতিতে বলা হয়, এ অবস্থার পরিবর্তন করতে গেলে পুরো ব্যবস্থারই পরিবর্তন করতে হবে। মুক্তবাজারের নামে লুটপাটের অর্থনীতি বহাল রেখে এই পরিবর্তন করা যাবে না।

বিবৃতিতে স্বাক্ষর করেছেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক রুহিন হোসেন প্রিন্স, কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সদস্য মোহাম্মদ শাহ আলম, সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, মাসুদ রানা, মোশরেফা মিশু ও আব্দুল আলী।

এদিকে, বর্তমান পরিস্থিতি ও করণীয় সম্পর্কে বাম গণতান্ত্রিক জোটের বক্তব্য তুলে ধরতে আগামী বৃহস্পতিবার সকাল ১১টায় রাজধানীর পুরানা পল্টনের মুক্তি ভবনের মৈত্রী মিলনায়তনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন