ডেস্ক রিপোর্ট

৫ জানুয়ারি ২০২৪, ১০:০৮ অপরাহ্ণ

ভাষা সৈনিক বিএম কলিমউল্লার মৃত্যুতে কমরেড খালেকুজ্জামান এর শোক

আপডেট টাইম : জানুয়ারি ৫, ২০২৪ ১০:০৮ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা বিএম কলিমউল্লার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা কমরেড খালেকুজ্জামান।

আজ ৫ জানুয়ারি ২০২৪ সংবাদপত্রে দেয়া এক বিবৃতিতে বাসদ এর কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা, মুক্তিযুদ্ধকালীন ২নং সাব-সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কমরেড খালেকুজ্জামান ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা বিএম কলিমউল্লার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবার, সহকর্মীদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

বিবৃতিতে কমরেড খালেকুজ্জামান বলেন, তাঁর মৃত্যুতে দেশ একজন শিক্ষানুরাগী, সমাজসেবক, অকুতোভয় সৈনিক, জনদরদী দেশপ্রেমিকে হারালো।

উল্লেখ্য, জনাব কলিমউল্লা বার্ধক্যজনিত রোগে চিকিৎসাধীন থাকা অবস্থায় গতরাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০৫ বছর।

শেয়ার করুন