ডেস্ক রিপোর্ট

১৬ ডিসেম্বর ২০২৩, ১০:৪৭ অপরাহ্ণ

মহান বিজয় দিবসে বাসদ-এর শ্রদ্ধাঞ্জলি অর্পণ

আপডেট টাইম : ডিসেম্বর ১৬, ২০২৩ ১০:৪৭ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আজ ১৬ ডিসেম্বর ভোর ৬টায় দলীয় কার্যালয়ে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর সকাল ৭:৩০টায় সেগুনবাগিচাস্থ কেন্দ্রীয় কার্যালয় থেকে যাত্রা শুরু করে সকাল ১০:৩০টায় বাসদ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ ও সহকারী সাধারণ সম্পাদক কমরেড রাজেকুজ্জামান রতনের নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি অর্পণকালে আরও উপস্থিত ছিলেন বাসদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা কমরেড খালেকুজ্জামান, কেন্দ্রীয় কমিটির বর্ধিত ফোরামের সদস্য খালেকুজ্জামান লিপন, মাঈন উদ্দিন চৌধুরী, আহসান হাবিব বুলবুল, কেন্দ্রীয় পাঠচক্র ফোরামের সদস্য কমরেড ওসমান আলী, শাহজাহান কবীর, সৌমিত্র কুমার দাস প্রমুখ।

মহান বিজয় দিবসে ছাত্র ফ্রন্ট-এর শ্রদ্ধাঞ্জলি অর্পণ

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের পক্ষ থেকে সকাল ১০:৩০টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে সংগঠনের সভাপতি মুক্তা বাড়ৈ, সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সুহাইল আহমেদ শুভ, অর্থ সম্পাদক সুলতানা আক্তার এর নেতৃত্বে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

মহান বিজয় দিবসে শ্রমিক ফ্রন্ট-এর শ্রদ্ধাঞ্জলি অর্পণ

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের পক্ষ থেকে সকাল ১০:৩০টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে সংগঠনের সভাপতি রাজেকুজ্জামান রতন, সহ-সভাপতি ওসমান আলী, সাধারণ সম্পাদক আহসান হাবিব বুলবুল, সাংগঠনিক সম্পাদক খালেকুজ্জামান লিপন, দপ্তর সম্পাদক সৌমিত্র কুমার দাস এর নেতৃত্বে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

মহান বিজয় দিবসে মহিলা ফোরাম-এর শ্রদ্ধাঞ্জলি অর্পণ
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সমাজতান্ত্রিক মহিলা ফোরামের পক্ষ থেকে সকাল ১০:৩০টায় সাভার জাতীয় স্মৃতিসৌধে সংগঠনের নেত্রী শরিফা খাতুন, সেলিনা সেলি, প্রীতিলতার নেতৃত্বে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

শেয়ার করুন