ডেস্ক রিপোর্ট
১৩ ডিসেম্বর ২০২৩, ১২:২৩ পূর্বাহ্ণ
অধিকার ডেস্ক: সিলেট ডায়াবেটিক সমিতির উদ্যোগে আগামী ১৪ ডিসেম্বর ২০২৩ বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় সিলেট ডায়াবেটিক এন্ড জেনারেল হাসপাতালে টাইপ-১ ডায়াবেটিস কর্ণার এর উদ্ভোধন এবং দুপুর ১২ টায় টাইপ-১ ডায়াবেটিক ম্যানেজমেন্ট এর উপর সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হবে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির মহাসচিব জনাব মোহাম্মদ সাইফ উদ্দিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন রাজর্ষী দে সরকার, ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড জেনারেল ম্যানেজার, নভো নরডিস্ক, বাংলাদেশ, ডা. বেদৌরা জাবীন, কনসালটেন্ট, পেডিয়াট্রিক এন্ডোক্রাইনোরজিস্ট, পরিচালক, বাডাস পেডিয়াট্রিক ডায়াবেটিস কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টার। টাইপ-১ কর্ণার এর উদ্ভোধন শেষে ডায়াবেটি সমিতির সভাকক্ষে টাইপ-১ ডায়াবেটিক ম্যানেজমেন্ট একটি সেমিনার অনুষ্ঠিত হবে।
সিলেট ডায়াবেটিক সমিতির সভাপতি অ্যধাপক ডা. এম. এ. আহবাব ও সাধারন সম্পাদক লোকমান আহমদ এক যুক্ত বিবৃতিতে উক্ত উদ্ভোধন অনুষ্ঠান ও সেমিনারে অংশ গ্রহণের জন্য সবাইকে অনুরোধ জানিয়েছে।