ডেস্ক রিপোর্ট
৪ নভেম্বর ২০২৩, ৩:২৩ অপরাহ্ণ
অধিকার ডেস্ক: হারলেই বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত—এমন বাঁচা–মরার সমীকরণ নিয়ে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে খেলছে পাকিস্তান। দিনের শুরুতে টসভাগ্যকে সঙ্গে পেলেও নিউজিল্যান্ডের ব্যাটিংয়ের পর কঠিন চ্যালেঞ্জের মুখে বাবর আজমরা।
প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৬ উইকেটে ৪০১ রানের পাহাড় গড়েছে নিউজিল্যান্ড। বিশ্বকাপ সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে হলে পাকিস্তানকে এই রান টপকাতেই হবে। না পারলে ইংল্যান্ডের বিপক্ষে লিগ পর্বের শেষ ম্যাচটি হয়ে উঠবে নিয়মরক্ষার।
রবীন্দ্র তিন অঙ্কের দেখা পেলেও উইলিয়ামসন অবশ্য পাননি। বাংলাদেশের বিপক্ষে চোট পেয়ে মাঠের বাইরে ছিটকে যাওয়া কিউই অধিনায়ক ফেরার ম্যাচে আউট হয়েছেন ৯৫ রানে। ইফতিখার আহমেদের বলে ফখর জামানের ক্যাচ হওয়ার আগে ৭৯ বলের ইনিংসে খেলে যান ১০টি চার ও ২টি ছয়।
পাকিস্তানের পক্ষে ১০ ওভারে ৬০ রান দিয়ে ৩ উইকেট নেন ওয়াসিম জুনিয়র। ৯০ রানে উইকেটশূন্য ছিলেন শাহিন আফ্রিদি। ৮৫ রানে ১ উইকেট নেন হারিস রউফ।