ডেস্ক রিপোর্ট

২৯ অক্টোবর ২০২৩, ৯:২৩ অপরাহ্ণ

ফখরুলসহ গ্রেফতারকৃতদের বাম জোটের মুক্তি দাবি

আপডেট টাইম : অক্টোবর ২৯, ২০২৩ ৯:২৩ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: ফখরুল ইসলাম আলমগীর সহ বিরোধী দলের নেতা-কর্মীদের গ্রেফতার ও মিথ্যা মামলা-হয়রানির নিন্দা-প্রতিবাদ এবং ফখরুল ইসলামসহ গ্রেফতারকৃতদের অবিলম্বে মুক্তি দাবি করেছেন বাম গণতান্ত্রিক জোট এর কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

বাম গণতান্ত্রিক জোট এর সমন্বয়ক ও বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ এর সাধারণ সম্পাদক কমরেড ইকবাল কবির জাহিদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কমরেড মোঃ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)’র সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)’র সমন্বয়ক কমরেড মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক কমরেড মোশরেফা মিশু, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টি’র নির্বাহী সভাপতি কমরেড আব্দুল আলী এক যুক্ত বিবৃতিতে বি এন পি’র মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর সহ বিরোধী দলের নেতা-কর্মীদের গ্রেফতার ও মিথ্যা মামলা-হয়রানির তীব্র নিন্দা-প্রতিবাদ জানিয়ে অবিলম্বে ফখরুল ইসলামসহ গ্রেফতারকৃতদের অবিলম্বে মুক্তি দাবি করেছেন ।

বিবৃতিতে গতকাল ২৮ অক্টোবর সমাবেশকে ঘিরে হামলা, মামলা, সাংবাদিক,পুলিশসহ ৩ জন হত্যা , সাংবাদিকদের ওপর হামলা, সরকারি বেসরকারি স্থাপনায় হামলার তীব্র নিন্দা জানিয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের খুঁজে বের করা ও শান্তির দাবি জানান হয়।

বিবৃতিতে নেতৃবৃন্দ বিরোধী দলের নেতাদের বাসভবন পুলিশ কর্তৃক ঘেরাও করে রাখা এবং বিএনপি অফিসকে “ ক্রাইম সীন এলাকা” ঘোষনা করে টেপ দিয়ে ঘিরে রাখার নিন্দা জানিয়ে এহেন গণবিরোধী অপতৎপরতা বন্ধের জোর দাবী জানান।

নেতৃবৃন্দ বিরোধী দলের সমাবেশে হামলা, নির্যাতন ও সভা সমাবেশ পণ্ড করার প্রতিবাদে এবং সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আগামীকাল ৩০ অক্টোবর সোমবার বিকাল সাড়ে ৩টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ এবং সারা দেশে বিক্ষোভ কর্মসূচি সফল করার আহ্বান জানান।

নেতৃবৃন্দ দল নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে নির্বাচনের দাবি মেনে নেয়া, সরকারের পদত্যাগ এবং দেশকে পুলিশী রাষ্ট্রে পরিণত করার প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের আন্দোলনকে বেগবান করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।

শেয়ার করুন