ডেস্ক রিপোর্ট
৩ অক্টোবর ২০২৩, ১০:৪৭ অপরাহ্ণ
অধিকার ডেস্কঃ ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত এমসিসির সভাপতি ছিলেন সাঙ্গাকারা। ব্রিটিশদের বাইরে সাঙ্গাকারাই প্রথম সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছিলেন। ক্রিকেট ক্যারিয়ারে দুর্দান্ত পারফরমেন্সের সুবাদে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে পরিচিতি পেয়েছেন সাঙ্গাকারা। খেলোয়াড়ি জীবন শেষে কোচিং পেশা ও ধারাভাষ্যকার হিসেবেও দেখা গেছে তাকে।
সাঙ্গাকারার অধীনে এমসিসির ওয়ার্ল্ড ক্রিকেট কমিটিতে আরও আছেন কুমার ধর্মসেনা, সৌরভ গাঙ্গুলী, জাস্টিন ল্যাঙ্গার, ইয়োইন মরগান, রমিজ রাজা, গ্রায়েম স্মিথ, ঝুলান গোস্বামী, হিদার নাইট, সুজি বেটস, ক্লেয়ার কনর এবং রিকি স্কেরিট।
অন্যদিকে এমসিসি’র সভাপতির দায়িত্ব পেয়েছেন মার্ক নিকোলাস। সাঙ্গাকারার জায়গায় দায়িত্ব পালন করবেন নিকোলাস।