ডেস্ক রিপোর্ট

২৮ আগস্ট ২০২৩, ৫:৩১ অপরাহ্ণ

দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন মঙ্গলবার

আপডেট টাইম : আগস্ট ২৮, ২০২৩ ৫:৩১ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক: সাম্প্রতিক দক্ষিণ আফ্রিকা সফর সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করতে আগামীকাল মঙ্গলবার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (২৮ আগস্ট) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

তিনি বলেন, আগামীকাল মঙ্গলবার বিকেল চারটায় গণভবনে দক্ষিণ আফ্রিকা সফর পরবর্তী সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী।

প্রসঙ্গত, ব্রিকস সম্মেলনে যোগ দিতে গত ২২ আগস্ট রাতে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে যান প্রধানমন্ত্রী। দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাপোসার আমন্ত্রণে তিনি ২২-২৪ আগস্ট অনুষ্ঠিত ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দেন।

সম্মেলন শেষে ২৭ আগস্ট (রোববার) সকাল ৮টা ৩১ মিনিটে দেশে ফেরেন প্রধানমন্ত্রী।

শেয়ার করুন