ডেস্ক রিপোর্ট
২৯ জুলাই ২০২৩, ৯:৪৫ অপরাহ্ণ
অধিকার ডেস্ক: বর্তমান আওয়ামী ফ্যাসীবাদী সরকারের পদত্যাগ ও বাসদ চট্টগ্রাম জেলার উদ্যোগে সমাবেশ ও মিছিল আজ ২৯ জুলাই চট্টগ্রাম নিউমার্কেট মোড়ে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।
কেন্দ্রঘোষিত কর্মসূচি হিসেবে এই সমাবেশে সভাপতিত্ব করেন বাসদ চট্টগ্রাম জেলা ইনচার্জ কমরেড আল কাদেরি জয়।বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা বাসদ সদস্য কমরেড হেলাল উদ্দিন কবির, আকরাম হোসেন ,নুরুল হুদা নিপু, মুবিনুল হক সাব্বিরসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন,”দেশের বর্তমান সংকট শাসকগোষ্ঠীর গণবিরোধী ভূমিকার ফল। ক্ষমতাসীন আওয়ামী সরকার অবৈধভাবে ও গায়ের জোরে ক্ষমতায় এসে মানুষের ভোট ও ভাতের অধিকার কেড়ে নিয়েছে। নির্বাচন কমিশন,পুলিশ প্রশাসনহ প্রশাসনের বিভিন্ন অংশকে দলীয়করণ করে নিরপেক্ষ চেহারা ভূলুণ্ঠিত করেছে। ক্ষমতায় টিকে থাকার জন্য দেশকে এক সংঘাতময় পরিস্থিতির মধ্যে ঠেলে দিয়েছে। জনগণের শিক্ষা, চিকিৎসা সহ বিভিন্ন মৌলিক অধিকার থেকে বঞ্চিত করে ব্যবসায়ীদের লুটপাটের সুযোগ করে দিয়েছে। সিন্ডিকেট ব্যবসায়ীদের হাতে নিত্যপণ্যের বাজার ছেড়ে দিয়ে জনগণকে জিম্মি করে রেখেছে। তাই বর্তমান এই কর্তৃত্ববাদী ও ফ্যাসীবাদী সরকারের বিরুদ্ধে বাম প্রগতিশীলসহ জনগণের ঐক্যবদ্ধ লড়াইয়ের কোনো বিকল্প নেই। ”
সমাবেশ শেষে বিভিন্ন দাবি সংবলিত প্ল্যাকার্ডসহ একটি মিছিল নিউমার্কেটসহ নগরীর বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।
উল্লেখ্য বাসদের পক্ষ থেকে বর্তমান সরকারের পদত্যাগ, নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন, অত্যাবশকীয় পরিষেবা বিল বাতিল এবং দ্রব্যমূল্য কমানোসহ বিভিন্ন দাবিতে সারাদেশব্যাপী কর্মসূচি ও ২০ জুলাই থেকে ২০ আগস্ট দাবিমাস ঘোষণা করা হয়।