ডেস্ক রিপোর্ট
৪ জুলাই ২০২৩, ১২:২৯ পূর্বাহ্ণ
অধিকার ডেস্ক: কমরেড হামিদুল হকের মৃত্যুতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে দলের সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ সংবাদপত্রে দেয়া এক বিবৃতে গভীর শোক প্রকাশ করেছেন। বিবৃতিত তিনি তাঁর শোক সন্তপ্ত পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ও দলের নেতা কর্মীদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।
বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় পরিচালনা পরিষদের অন্যতম নেতা ও বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি আজীবন বিপ্লবী কমরেড হামিদুল হক দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে ভোগছিলেন, একই সাথে কিডনি জটিলতায় ডায়ালাইসিস করে আসছিলেন। গতকাল ২ জুলাই রাত ৯:০৫টায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি বেসরকারী হাসপাতালে মৃত্যুবরণ করেন।
বিবৃতিতে কমরেড ফিরোজ বলেন, কমরেড হামিদুল হকের মৃত্যুতে দেশের শ্রমজীবী শোষিত মানুষ তার অকৃত্রিম বন্ধুকে হারালো।
কমরেড হামিদুল হকের মরদেহে বাসদের শ্রদ্ধার্ঘ অর্পণ
বাম গণতান্ত্রিক জোটের অন্যতম কেন্দ্রীয় নেতা ও বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির সভাপতি কমরেড হামিদুল হকের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ ৩ জুলাই ২০২৩ সকাল ৮টায় ১/১০ লালমাটিয়া বøক-ডি এ নিহতের বাসভবনে তাঁর মরদেহে বাসদ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে পুষ্পামাল্য অর্পণ করা হয়।
শ্রদ্ধা অর্পণ করেন বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজের নেতৃত্বে কমরেড রাজেকুজ্জামান রতন, নিখিল দাস, জুলফিকার আলী, খালেকুজ্জামান লিপন।
এ সময় প্রয়াত হামিদুল হককে লাল সালাম জানানো হয় এবং তাঁর স্মৃতির প্রতি সম্মান জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়।