ডেস্ক রিপোর্ট

১ জুলাই ২০২৩, ৭:০৭ অপরাহ্ণ

সাংবাদিকদের সঙ্গে বিএনপি মহাসচিবের মতবিনিময় বিকেলে

আপডেট টাইম : জুলাই ১, ২০২৩ ৭:০৭ অপরাহ্ণ

শেয়ার করুন

অধিকার ডেস্ক : ঈদ উদযাপন শেষে ঠাকুরগাঁও থেকে আজ বিকেলে ঢাকায় ফিরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১ জুলাই) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, বিকেলে ঢাকায় পৌঁছে এয়ারপোর্ট থেকে সরাসরি গুলশান চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে যাবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে তিনি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন।

শেয়ার করুন